রায়গঞ্জ: রক্ত সংকট মেটাতে বিজেপি যুব মোর্চার উদ্যোগ, রায়গঞ্জে শতাধিকের রক্তদান শিবির
রায়গঞ্জের ১ নম্বর মণ্ডলের মাড়াইকুড়া প্রাথমিক বিদ্যালয়ে সোমবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি যুব মোর্চা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতৃত্ব। যুব মোর্চা নেতা অমিত দেবনাথ জানান, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য যুব মোর্চার আহ্বানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই কর্মসূচি চলছে। আয়োজকদের দাবি, এদিন শতাধিক রক্তদাতা রক্তদান করবেন। প্রতিবছরই এই ধরনের সমাজসেবামূলক শিবিরের আয়োজন করা হয়।