চোলাই মদ বন্ধে জোরদার অভিযান চালালো মঙ্গলকোট আবগারি বিভাগ। তারা বুধবার আনুমানিক বিকাল ৫টা পর্যন্ত মঙ্গলকোটের পালিশগ্রাম, কাঁকোরা, মাজিগ্রাম, চাকুলিয়া সহ একাধিক জায়গায় চোলাইয়ের ঠেকে অভিযান চালায়। অভিযানে প্রায় ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া ২০০ লিটার চোলাই মদ তৈরির জাব এদিন মাটিতে ফেলে নষ্ট করা হয়। তাছাড়া বেশকিছু মদ তৈরির সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোলাই কারবারিদের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।