রাজ্যে একের পর এক হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা মহিলা রোগীদের সাথে ঘটা বিভিন্ন ঘটনা নিয়ে গারুলিয়ায় আয়োজিত ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং, রাজ্য বিজেপি মুখপাত্র শীলভদ্র দত্ত ।