দিল্লিতে লালকেল্লা সংলগ্ন এলাকায় গাড়িতে বিস্ফোরণের পর দেশ জুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে মেমারিতেও চলছে নাকা চেকিং। মঙ্গলবার রাত ১১ টা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার সহযোগিতায় মেমারি জুড়ে শুরু করা হয়েছে বিশেষ নাকা তল্লাশি। দেবীপুর এলাকায় নাকা চেকিং পয়েন্টে উপস্থিত ছিলেন সি আই বিশ্বজিৎ মন্ডল ও মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস।