রঘুনাথপুর ১: রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী তথা শিক্ষক হাজারী বাউরি কিভাবে চিকিৎসক হলেন,প্রশ্ন তুলে অভিযোগ বিজেপির
পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতর অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে চিকিৎসকদের সাথে দুর্ঘটনায় জখম ব্যক্তির চিকিৎসা করছেন রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী তথা শিক্ষক হাজারী বাউরি।হাতে পড়েছেন সার্জিক্যাল গ্লাভস। সোস্যাল মিডিয়াতে সেই ছবি ছড়িয়ে পড়তেই সরব হয়েছে ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানাচ্ছে বিজেপি।