বরাবাজার: বিশ্ব পরিবেশ দিবসে সিন্দরী স্বাস্থ্যকেন্দ্রে বিজেপি যুব মোর্চার বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ সিন্দরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযান। কেন্দ্র সরকারের “একটি গাছ মায়ের নামে” কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা তুলে ধরা হয়। কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যকে