রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের উন্নয়নে নবান্নে গুরুত্বপূর্ণ আলোচনা, জানালেন সাংসদ কার্তিক পাল
শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সামাজিক মাধ্যমে জানান, নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জেলার পরিকাঠামো, জনপরিষেবা ও সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিরাজ বিশ্বাস এবং বিধায়ক হরিপদ বর্মন ও উৎপল মহারাজ।