হাড়োয়া ব্লকের বাগান আটি এলাকায় রবিবার সকাল এগারোটা নাগাদ ম্যাটাডোরের ধাক্কায় আহত হলেন দুই সাইকেল আরোহী এবং এক পথচারী। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে হাড়োয়া -রাধানগর রোডের বাগান আটি একটি ম্যাটাডোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সাইকেল আরোহী এবং পথচারী ব্যাক্তিকে ধাক্কা মারে।