চোপড়া: অবৈধভাবে গর্ভপাত করানোর বিরুদ্ধে পথে নামল সুভাষ নগর গ্রামের বাসিন্দারা
অবৈধভাবে গর্ভপাত করানোর বিরুদ্ধে পথে নামল সুভাষ নগর গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায় সুভাষ নগর গ্রামের রতন মন্ডলের একটি বাড়িতে অবৈধভাবে বেশ কয়েক বছর ধরে গর্ভপাত করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বারবার বলা সত্ত্বেও এই ধরনের কুকর্ম চলতে থাকে। এদিন গ্রামের বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দা, উপেন মন্ডল জানান প্রায় তিন চার বছর ধরে এই জায়গায় ঘর বানিয়ে বেআইনিভাবে গর্ভপাত করে যাচ্ছিল কালাগঞ্জের ভানু ডাক্তার নামে এক ব্যক্তি। তাকে