মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর।মঙ্গলবার রাত্রি ৯ টা নাগাদ মানবাজার সার্কেল আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানার জামবনি,বাংলা,বনডি,বামনী এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।