বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত সাহাপুর গ্রাম থেকে টোটো করে বাজারে আসছিলেন সুপর্ণা রানী গুপ্ত। মন্তেশ্বর আগুন পুকুরে মোড়ে এসে টোটো থেকে নামার সময় মালডাঙ্গার দিক থেকে একটি স্কুটি এসে মহিলাকে অ্যাক্সিডেন্ট করে। স্থানীয়রা দেখতে গিয়ে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কত্যবরত চিকিৎসক দেখেন, পরিস্থিতি খারাপ দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করে।