বরাবাজার: বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল চন্দনপুর গ্রামে, মহিলাদের অংশগ্রহণ ছিল নজর কাড়া
বর্ণাঢ্য মিছিলের সামনের সারিতে শয়ে শয়ে মহিলা, সঙ্গে ভারত মাতার সাজে পতাকা হাতে নৃত্যশিল্পী, সঙ্গে রয়েছে বাজনা, এমনিভাবেই বরাবাজার ব্লকের অন্তর্গত চন্দনপুর গ্রামে মঙ্গলবার সকালে শুরু হল ভারতীয় জনতা পার্টির বিজয় উৎসব। সারা রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বসিত জনতা। সেই উচ্ছ্বাস প্রতিফলিত হচ্ছে প্রতিটি এলাকার বিজয় মিছিলে তার অন্যথা হলো না চন্দনপুর গ্রামেও। বিজেপির ভাগাবাঁধ অঞ্চল কমিটির আয়োজনে এই বিজয় মিছিলে পুরুষদের সঙ্গে সমান তালে ত