রায়গঞ্জ: বাজারে পৌঁছাল না লিচু, ইটাহারে মাঝপথেই থেমে গেল ব্যবসায়ীর জীবন"
ইটাহারের বালিয়াপাড়া এলাকায় লরিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক লিচু ব্যবসায়ীর। মৃতের নাম বিক্রম মণ্ডল (৩৭), বাড়ি মালদার কালিয়াচক থানার ভেলাইচক এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে শিলিগুড়িতে লিচু বিক্রি করতে যাওয়ার পথে পিকআপ ভ্যানটির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ইটাহার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত চালক ক্ষীতীশ মণ্ডল বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।