ঝাড়গ্রাম জেলার কুন্ডলডিহি পুকুরিয়া ইউনাইটেড ক্লাবের সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা এবছর পদার্পণ করেছে ৫৭ তম বর্ষে। আনুমানিক দেড় লক্ষ টাকার বাজেটে সাজছে পূজোর মণ্ডপ। এবছরের থিম অত্যন্ত ব্যতিক্রমী — “মানুষ ও হাতি উভয়ে থাকুক সুরক্ষিত”। সোমবার রাত্রে পুজোর উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা প্রেস ক্লাবের চেয়ারম্যান অমল দাস মহাশয়, ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন, বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো সহ অন্যান্যরা।