রঘুনাথপুর ১: পুরুলিয়ার রঘুনাথপুরে পুরুষের একাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা,টাকা ফেরত নিতে আবেদন SDOর কাছে
লক্ষীর ভান্ডার নয়,এবার পুরুষের একাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার ৩হাজার টাকা।ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে।রঘুনাথপুর শহরের বাসিন্দা স্বদেশ প্রিয় মাহাতর দাবি তার শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একটি একাউন্ট রয়েছে।কয়েকদিন আগে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা আপডেট করে তিনি দেখেন,গত 3রা জুন অন্নপূর্ণা যোজনার 3হাজার টাকা জমা হয়েছে তার একাউন্টে।বিষয়টা জানার পরেই তিনি অবাক হন।এরপরই তিনি বুধবার সেই টাকা ফেরত নিতে আবেদন জানান SDO কে।