রায়গঞ্জ: আইন আছে, প্রয়োগ নেই—সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে কর্নজোড়ায় বিক্ষোভ
সরকারি স্কুল শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার দুপুরে কর্নজোড়ায় জেলা স্কুল শিক্ষা দফতরের পরিদর্শক (ডিআই)-এর কাছে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, উত্তর দিনাজপুর জেলা কমিটি। সংগঠনের দাবি, ২০০৯ সালের আরটিই আইন অনুযায়ী সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিষিদ্ধ হলেও তা কার্যকর হয়নি। নতুন সরকারের কাছে আইন কঠোরভাবে প্রয়োগ এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবী করেন তারা।