রায়গঞ্জ: প্রধানমন্ত্রী ও বিধায়ককে নিয়ে কুরুচিকর পোস্টের অভিযোগ, বেঙ্গালুরু থেকে ধৃত যুবক ৪ দিনের পুলিশি হেফাজতে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজের নামে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গ্রেফতার কৃষ্ণেন্দু দাসকে শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করে কালিয়াগঞ্জ পুলিশ। আদালত তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অভিযোগের ভিত্তিতে গত ২৭ মে বেঙ্গালুরু থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কালিয়াগঞ্জ থানায় ২২ মে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।