চোপড়া: চোপড়া বিধানসভায় গভীর রাতে রহস্যময় বিস্ফোরণ আর আগুন—ঘিরে উঠল চাঞ্চল্য, আতঙ্কে রাত কাটাল চোপড়া পঞ্চায়েতের বাসিন্দারা
চোপড়া বিধানসভায় গভীর রাতে রহস্যময় বিস্ফোরণ আর আগুন—ঘিরে উঠল চাঞ্চল্য, আতঙ্কে রাত কাটাল চোপড়া পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, চোপড়া পঞ্চায়েতের ভেরিভেরীর বাসিন্দা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি শ্যাম মহম্মদের বাড়িকে লক্ষ্য করেই পরিকল্পিত নাশকতার ছক কষেছিল দুষ্কৃতীরা। ঘটনা মঙ্গলবার গভীর রাত, আনুমানিক ৩টা। হঠাৎই বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। শ্যাম মহম্মদ জানান, শব্দ শুনে উঠে তিনি দেখেন তার ঘরের জানালায় আগুন জ্বলছে। চিৎকারে ছুটে আসেন