রায়গঞ্জ: কালিয়াগঞ্জে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হলদিবাড়ি এলাকায়
কালিয়াগঞ্জের হলদিবাড়ি এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অষ্টমী রায় (২৩)। শনিবার সকালে নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।