হাসনাবাদের তকিপুর এলাকায় গতকাল রাতে মোহিত মন্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে চুরি হয়ে যায় সোনার আংটি ও দশ হাজার টাকা। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই এই চুরি বলে অভিযোগ করেন বাড়ির লোকজন। ঘটনার বিবরণ জানিয়ে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জিয়াউর মন্ডল। অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল দশটা নাগাদ সন্দেহভজন ভাবে ঘোরাফেরা করতে দেখে রবিউল মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করলো হাসনাবাদ থানার পুলিশ।