ইটাহার: ইটাহার চৌরঙ্গী মোড় এলাকায় গোল্ড লোন সংস্থায় ডাকাতির ঘটনায় মালদহের মোথাবাড়ির যোগ! গ্রেপ্তার দুই দুষ্কৃতী
রেইকি করে বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় মালদহ যোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ির সূত্র ধরে দুই দুষ্কৃতীকে জালে তুলল ইটাহার থানার পুলিশ। মোথাবাড়ি থানার বাবলা এলাকা থেকে গ্রেপ্তার ডাকাত দলের দুই জন। ধৃতদের সোমবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, ধৃতরা হলো আশিক ইকবাল ও মহম্মদ ফিরোজ।