কালী পুজার প্রতিমা বিসর্জন দিল গোপীবল্লভপুরের আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব। শুক্রবার রাত্রে প্রতিমা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা পুরো গোপীবল্লভপুর বাজার এলাকা পরিক্রমা করে।শেষে সুবর্ণরেখা নদীর চেকপোস্ট সংলগ্ন ঘাটে বিসর্জন দেওয়া হয়।