মানবাজার ১: মানবাজার থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলার
মানবাজার থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলো এক মহিলার।রবিবার বিকেল ৫ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় মানবাজার থানার ধানাড়া অঞ্চলের নুন্যানি গ্রামে এক মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরবর্তীকালে পুলিশ গিয়ে মহিলাকে মানবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।মৃত মহিলার নাম কবিতা মন্ডল।পুলিশ জানিয়েছেন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে তদন্তে নেমেছে পুলিশ। আগামীকাল দেহটির ময়নাতদন্ত হবে জানিয়েছে পুলিশ।