জয়পুর: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃনমূল নেতা পুনদাগে।
Jaipur, Purulia | Apr 14, 2026 তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়ার জয়পুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা হীরালাল মাহাতো। তাঁর সঙ্গে ঘাঘরা ও সিধি জামড়া অঞ্চল থেকে শতাধিক পরিবারও বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। মঙ্গলবার জয়পুর ব্লকের পুনদাগ এলাকায় এক দলীয় কর্মসূচিতে এই যোগদান হয়। ছিলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাত, বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো-সহ অন্যান্য নেতারা। যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।