রায়গঞ্জ: রাজ্যের পালাবদলের ছাপ রায়গঞ্জ পুরসভায়, প্রশাসনিক দায়িত্বে মহকুমা শাসক তন্ময় ব্যানার্জী
রাজ্যে সরকার পরিবর্তনের পর রায়গঞ্জ পৌরসভায় প্রশাসনিক পালাবদল সম্পন্ন হলো। বুধবার প্রাক্তন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস আনুষ্ঠানিকভাবে মহকুমা শাসক তন্ময় ব্যানার্জীর হাতে দায়িত্বভার অর্পণ করেন। পূর্বে সন্দীপ বিশ্বাস পদত্যাগপত্র জমা দিলে নগর উন্নয়ন দপ্তর তা গ্রহণ করে। নতুন দায়িত্বপ্রাপ্ত তন্ময় ব্যানার্জী জানান, পৌর কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে নাগরিক পরিষেবা আরও উন্নত করা হবে। প্রাক্তন প্রশাসক নগরবাসী ও পৌর কর্মীদের মঙ্গল কামনা করেন।