মহিলাদের সুরক্ষার দাবিতে অঙ্গিকার যাত্রা সফল করতে গোপীবল্লভপুরে প্রস্তুতি সভা করল 'জাগো নারী জাগো বহ্নিশিখা' সংগঠন,ক্রমবর্ধমান নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে মহিলাদের মর্যাদা ও সুরক্ষার দাবিতে 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আগামী ডিসেম্বর মাসের ৯ থেকে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে 'অঙ্গিকার যাত্রা'র উদ্যোগ নেওয়ার হয়েছে।ওই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 'অঙ্গিকার যাত্রা' শুরু হয়ে ১৬ ই ডিসেম্বর কলকাতায় এসে পৌঁছাবে।