পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতীর চেষ্টা নাবালিকার। বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ মন্তেশ্বর ব্লকের বামুনপাড়ার কষা গ্রামে বাবা মার সাথে ঝগড়ার জেড়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে এক নাবালিকা। পরিবারের লোকজন তড়িঘড়ি মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসলে পরিস্থিতি অবনতি হওয়ায় বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। নাবালিকার বয়স ১৭ বছর।