SIR-এ কোনো যোগ্য ভোটার যেন বাদ না পড়ে—এই দাবিতে সোমবার আউশগ্রামে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন আনুমানিক বিকাল সাড়ে ৫টা নাগাদ মিছিলটি আউশগ্রাম বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ানকে তুলে ধরতে উন্নয়নের পাঁচালীর ট্যাবলো পরিক্রমা করে। এদিন মিছিলে হাঁটেন আউশগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী সহ অনান্যরা।