নিম্নমানের কাজের অভিযোগে মালদার হবিবপুর ব্লকের কানতুর্কা অঞ্চলের লক্ষ্মীপুরে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ইঞ্জিনিয়ার সরেজমিনে এসে সঠিক মান বজায় রাখার আশ্বাস দেন। এরপর গ্রামবাসীদের নজরদারিতে পুনরায় শুরু হয় সাত কিলোমিটার রাস্তার কাজ