শিলচরে একটি সাই ট্রেনিং সেন্টার স্থাপনের দাবি জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা দলের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব।রবিবার বিকাল ৫ টায় শিলচর থেকে ক্রীড়া সচিব হরি রঞ্জন রাওয়ের কাছে এ দাবি জানান তিনি।বলেন,সাই ট্রেনিং সেণ্টারের পরিকাঠামো তৈরী করবে রাজ্যসরকার।অর্থ মঞ্জুর করবে কেন্দ্রীয় সরকার।