ইসলামপুর: রবিবাসরীয় প্রচারে শহর-গ্রাম চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল
রবিবাসরীয় প্রচারে শহর-গ্রাম চষে বেড়ালেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। রবিবারের ছুটির দিনকে কাজে লাগিয়ে জোরদার প্রচারে নামলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। সকাল থেকে শহর এবং দুপুরে গ্রামাঞ্চলে দাপিয়ে বেড়িয়ে জনসংযোগ সারেন তিনি। দিনের শুরুতেই ইসলামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন প্রার্থী। সকাল সকাল না খেয়েই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন এবং নিজের পক্ষে সমর্থন চান। এদিনের প্রচারে কলেজ পড়ুয়া যুবক-যুবতীদে