পুঞ্চা: পুঞ্চা হাসপাতালে মৃত্যুর ঘটনায় এবার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার
Puncha, Purulia | May 22, 2026 মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্প দংশনে সাত বছরের শিশুর হাসপাতালে মৃত্যুর ঘটনায় এবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার।প্রসঙ্গত গত শুক্রবার গভীর রাত নাগাদ পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় পুঞ্চা ব্লকের বাগদা অঞ্চলের হাতিহাড় গ্রামের বাসিন্দা অরুপ গোপকে (৮)। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে ওই হাসপাতালে মৃত্যু হয় অরূপের। এই মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে পঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বর।নামানো হয় কেন্দ্রীয় বাহিনী