হিংসা ও আক্রোশবশত দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনায় উত্তেজনা ছড়ালো দেগঙ্গায়। এই ঘটনায় উভয় পক্ষের ছজন আহত হয়েছে। বুধবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের দেওয়ান আটি গ্রামে। বুধবার বেলা দুটো নাগাদ দুই পক্ষই দেগঙ্গা থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ১১ টা নাগাদ আচমকা দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। উভয় পক্ষে বাঁশ, লোহার রড নিয়ে পরস্পরকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় নুরজা