আজ অর্থাৎ রবিবার বিকাল চারটে নাগাদ SIR এর বিরুদ্ধে ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ডাকে বিশাল ধিক্কার সমাবেশ অনুষ্ঠিত হয় সুন্দিয়া ফুটবল ময়দানে।এদিন বিধান সভার পুরোনো বয়োজ্যেষ্ঠ কর্মীদের একটি করে শীত বস্ত্র উপহার দেওয়া হয়।শুধু তাই নয় এদিন বিজেপি ও আইএসএফের বিরুদ্ধে গর্জে ওঠেন শওকত মোল্লা।এদিন প্রশাসনিক ভাবেও কঠোর নজরদারি চালান হয়। হাজার হাজার কর্মী ময়দানের কানায় কানায় পূর্ণ হতে দেখা যায়।