মানবাজার ১: বাসুডি গ্রামে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান একাধিক পরিবারের
মানবাজার বিধানসভায় সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করলো একাধিক পরিবার।শুক্রবার বিকেল ৫ টা নাগাদ মানবাজার-১ নং ব্লকের বাসুডি গ্রামে এই যোগদান কর্মসূচি হয়। বিজেপির দাবি চারটি পরিবার সিপিআইএম থেকে বিজেপিতে যোগদান করেছে। দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ চন্দ্র। উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র প্রমূখ দেবু বাউরী সহ দলীয় কর্মীরা।