রায়গঞ্জ: উত্তর দিনাজপুরেই AIIMS, আশাবাদী বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ
উত্তর দিনাজপুর জেলাতেই AIIMS গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। সোমবার রায়গঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, AIIMS-এর জন্য প্রয়োজনীয় জমির কাগজপত্র ইতিমধ্যেই সাংসদ কার্তিক চন্দ্র পাল ও জেলার মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। তাই এই জেলাতেই AIIMS হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাঁদের বিশ্বাস। এদিন রাজ্য বাজেট ঘোষণার খুশিতে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।