রঘুনাথপুর ১: রঘুনাথপুর বিধানসভার মন্ডল ৫এর মেটালশহর,সরবেরা,কীর্তনখোলা এলাকায় বিজেপির বিজয় মিছিল উল্লাস
সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভায় বিজেপির জয়ের খুশিতে বুধবার রঘুনাথপুর ১নম্বর ব্লকের রঘুনাথপুর বিধানসভার মন্ডল ৫এর মেটালশহর, সরবেরা,কীর্তন খোলা এলাকায় বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল। রঘুনাথপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী মামনি বাউরী ৪৪ হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছে। সেই জয়ের উল্লাসে রঘুনাথপুর বিধানসভার মন্ডল পাঁচের মেটালশহর,সরবেরা,কীর্তন খোলা এলাকার বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে জয়ের খুশিতে বিজয় মিছিল আয়োজিত হয়।