স্বেচ্ছাসেবী সংগঠন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ পুরসভার নব নিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা। শুক্রবার দুপুরে সংগঠনের তরফে চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু ও ভাইস চেয়ারম্যান জয়া বর্মণ দেবশর্মার হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কানাই শেঠ, সম্পাদক সন্দীপকুমার ধর, সহ সভাপতি চিন্ময় দেবগুপ্ত সহ অন্যরা।