সোমবার দিন সিউড়ি পৌরসভাতে সিউড়ি পৌরসভা এলাকায় দুঃস্থ মানুষদের জন্য সহায়ক সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয় বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের তহবিল থেকে। এদিন সিউরি পৌরসভা এলাকার বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদার হাতে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এদিন কর্মসূচিতে বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ শতাব্দী রায়, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ একাধিক কাউন্সিলরা।