ইটাহার: জয় শ্রী রাম স্লোগানে মুখরিত ইটাহার, বিজেপি ক্ষমতায় আসতেই দিনভর বিজয় উল্লাস পালন করল বিজেপি নেতা কর্মীরা
মঙ্গলবার সকাল থেকে দিনভর দফায় দফায় বিজয় উল্লাসে মাততে দেখা যায় বিজেপি কর্মীদের। শয়ে শয়ে কর্মী সমর্থক বিজেপি প্রার্থী সবিতা বর্মনের বাড়িতে গেরুয়া আবির খেলায় মাতেন। পরাজয়ের আনন্দ দূরে ঠেলে বিজেপি প্রার্থী সবিতা জানান, রাজ্যে ১৫ বছরের অপশাসন সরে সুশাসন প্রতিষ্ঠা হবে এবার। এদিন দুপুরে ডিজে বাজিয়ে কয়েক শতাধিক কর্মী সমর্থকদের গেরুয়া আবির খেলে বিজয় উৎসব পালন করতে দেখা যায় বিজেপি নেতা নিমাই সিং এর নেতৃত্বে।