রায়গঞ্জ: মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রায়গঞ্জে বৃক্ষরোপণ ও জনসংযোগ কর্মসূচি, উপস্থিত মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার রায়গঞ্জ বিধানসভার কমলাবাড়ি–২ গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মা কালী মন্দিরে পুজোদান, বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিধায়ক উৎপল মহারাজ, হরিপদ বর্মন ও বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ।