রায়গঞ্জ: মেলার পর মদ্যপ অবস্থায় ফেরা, ইটাহারে মায়ের বকুনির জেরে আত্মঘাতী যুবক?
ইটাহারের তালটুঙ্গি এলাকায় মায়ের বকুনিতে অভিমান করে বিষ খেয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের নাম বিপ্লব প্রামাণিক (২৭)। পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় মেলা থেকে টানা দুই রাত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে খাবার না খাওয়ায় বৃহস্পতিবার সকালে মা তাঁকে বকাবকি করেন। এরপর তিনি পাটক্ষেতে গিয়ে বিষ পান করেন বলে অভিযোগ। প্রথমে ইটাহার হাসপাতাল, পরে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।