পূর্ব বর্ধমান জেলার কুসুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঠপাড়া গ্রামের বাসিন্দা রিপন মিয়া বয়স ২৪। শনিবার সন্ধ্যায় পিঠে ক্ষত বিক্ষত অবস্থায় মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। পরিবারের লোকজন বলেন ড্রেনে পরে গিয়ে হয়েছে। কিন্ত কর্ত্যবরত ডাক্তারের সন্দেহ হওয়ায় খবর দেন মন্তেশ্বর থানায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেন। ডাক্তার বর্ধমান হাসপাতালে রেফার করেন। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।