রায়গঞ্জ: একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘির বামুনদিঘি এলাকায়, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ
একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘির বামুনদিঘি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত কিশোরীর নাম শম্পা দাস, বয়েস আনুমানিক ১৭ বছর, বাড়ি করনদিঘির বামুনদিঘি এলাকায়। পরিবারের দাবী সুস্থ সবল ওই কিশোরী শনিবার দুপুরে আচমকাই নিজের বাড়িতে পড়ে নিথর হয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে করনদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর কিশোরীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক