সাধারণ মানুষের এসআইআর সংক্রান্ত যে কোনও সমস্যায় সহযোগিতায় সদা তৎপর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে রাধানগর ১ নম্বর অঞ্চলের শালুকগেরিয়ায় আয়োজিত হয় বাংলার ভোট রক্ষা শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও স্থানীয় দলীয় প্রতিনিধিরা।