ভাতার হাইস্কুল মাঠে সঙ্গীতানুষ্ঠান । মঞ্চ মাতালেন শিল্পী ইমন চক্রবর্তী ও চলচ্চিত্র অভিনেতা বিশ্বনাথ বসু। অনুষ্ঠান চলল শুক্রবার রাত্রি ১১ঃ৩০ মিনিট পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলার ভাতার হাই স্কুল মাঠে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাঁর প্রোডাক্টের প্রোমোশনের উদ্দেশ্যে এক রাত্রি ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানের বিশেষ শিল্পী ছিলেন ছিলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এবং চলচিত্র অভিনেতা বিশ্বনাথ বসু ।