রঘুনাথপুর ১: কীটনাশক খেয়ে আত্মঘাতী,হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মানসিক অবসাদে বেগুন গাছে পোকা মারার কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক ব্যক্তি। মৃত ঐ ব্যক্তির নাম অনাদি মন্ডল। তার বাড়ি পুরুলিয়ার কাশীপুর থানার অন্তর্গত কালীদহ এলাকার নামো পাঁচ মাহালী। মৃতের এক প্রতিবেশী সোমনাথ মন্ডল বৃহস্পতিবার বিকেল সাড়ে 3টে নাগাদ জানান, অনাদি বাবু বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এর আগেও সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল।তার চিকিৎসা চলছিল। তারি মধ্যে বৃহস্পতিবার সকালে বেগুন গাছে দেওয়ার কীটনাশক খেয়ে নেয়।