চোপড়া: চোপড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত
চোপড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত বুধবার সকালে চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের লালমনগছ গ্রামে হঠাৎ একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ফারুক, সোলেমান, কাদের, রাজাকুল ও শরিফুলের বাড়িতে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মোট পাঁচটি বাড়ির ছয়টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হন এবং সঙ্গে সঙ্গে চোপড়া থানা ও দমক