আউশগ্রাম ১: দুর্গা পুজোয় অনুদান দেওয়া হলেও, আদিবাসীদের উৎসবে সরকারি অনুদান কেন নয়, প্রশ্ন তুললো ভারত জাকাত মাঝি পারগানা মহল
দুর্গা পুজোয় অনুদান দেওয়া হলেও, আদিবাসীদের উৎসবে সরকারি অনুদান কেন নয়, এমনই প্রশ্ন তুলে বুধবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ সরব হল ভারত জাকাত মাঝি পারগানা মহল। তারা এদিন একাধিক দাবিদাওয়া নিয়ে আউশগ্রাম-১ ব্লক অফিসে স্মারকলিপি প্রদান করে। আর সেই কর্মসূচি থেকেই সংগঠনের পদাধিকারীরা দাবি করেন, বাহা সুরহায় মাঘ পরবের নামে ১ লাখ ১০ হাজার টাকা করে অনুদান দিতে হবে। তাছাড়া ২০০৬ সালের বনাধিকার আইন কার্যকারী করতে হবে।