তৃনমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ সভা করল হেমতাবাদ ব্লক কংগ্রেস। বুধবার হেমতাবাদ সদরে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি তাজিমুদ্দিন তালুকদার। এদিন একাধিক ইস্যুকে সামনে রেখে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে নারকেল ফাটিয়ে চা-ঘুগনির দোকানের উদ্বোধন করা হয়। সাধারণ মানুষকে চা বিতরণ করেন যুব কর্মীরা।